জেলার খবর

দেশে ফিরলেন বিজিবি নায়েক রাজ্জাক

আব্দুর রাজ্জাক
আব্দুর রাজ্জাক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাক বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেশে ফিরেছেন। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে বিজিবির একটি দল তাকে নিয়ে দেশে পৌঁছায়। বর্তমানে তিনি বিজিবির টেকনাফ ক্যাম্পে রয়েছেন।

এর আগে, তাকে ফেরাতে সকাল সাড়ে ১০টায় মংডুতে দুই দেশের পতাকা বৈঠক শুরু হয়। বৈঠক শেষে রাজ্জাককে হস্তান্তর করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজ্জাককে নিয়ে বিজিবির প্রতিনিধিদল বেলা ৩টার দিকে বাংলাদেশে রওনা হন।

পতাকা বৈঠকে ৭ সদস্যের বিজিবি দলের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ।

সকাল ৯টা ৪০ মিনিটে টেকনাফ স্থলবন্দর দিয়ে কোস্টগার্ডের দুটি স্পিড বোট নিয়ে মিয়ানমারের মংডু এর উদ্দেশে রওনা দেয় বিজিবি প্রতিনিধি দল।

এর আগে বুধবার সকাল সাড়ে ১১টায় বিজিবি সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনতে দুই থেকে একদিনের মধ্যেই ৭ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমার যাবে।

প্রসঙ্গত, গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। ঘটনার ৫দিন পরে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগ্রেডিয়ার জেনারেল মাহবুবের সঙ্গে মিয়ানমারের স্বরাস্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে হয়।

অপহৃত নায়েক রাজ্জাকের মুক্তির বিনিময়ে উপকূলে উদ্ধার হওয়া ৫৫৫ অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নেয়ার শর্ত জুড়ে দেয় মিয়ানমার সরকার। ঘটনার পর পরই এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের দূতাবাসকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে বিজিবি সদরদপ্তর এ তথ্য নিশ্চিত করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ