জেলার খবর

বান্দরবানে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

বান্দরবান
বান্দরবান

বান্দরবানের বনরুপা পাড়ায় ভারি বৃষ্টিতে পাহাড় ধসে বৃহস্পতিবার একই পরিবারের দুই শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

নিহতরা হলেন: আলীফ হোসেন (১১) ও মীম (৮)।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনকর্মী রাম সরকার বলেন, টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়ে বসতবাড়ির উপর। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা দুই শিশু মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে দমকলবাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

জানা গেছে, পাহাড়ের পাদদেশ কেটে বাঁশের বেড়ার বাসাটি নির্মাণ করা হয়েছে। পাহাড় ঘেঁষে বাড়ির যে অংশটি তৈরি, সেখানে ঘুমাচ্ছিল শিশুরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ