নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূন্যচর গ্রামের সূর্যমুখী ঘাটের কাছে শনিবার মাছধরা ট্রলার ডুবে তিন জেলে মারা গেছেন। ওই ট্রলার থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আরো সাত জেলেকে।
নিহত জেলেরা হলেন- জামাল মাঝি (৫২), মতিন (২৫) ও রাকিব (১৮)। তারা সবাই হাতিয়া উপজেলার বাসিন্দা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাতে মাছধরা ট্রলার নিয়ে ১০ জেলে মাছ ধরার প্রস্তুতি নেন। তবে ভারি বর্ষণের গভীর নদীতে না গিয়ে ট্রলারটি সূর্যমুখী ঘাটে নোঙর করে রাখেন তারা।
শনিবার সকালে ভারি বৃষ্টিপাত ও জোয়ার-ভাটার প্রভাবে ওই ১০ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। এসময় সাত জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা। অনেক খোঁজাখুঁজির পর বাকি তিন জেলের মৃতদেহ পাওয়া যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: