জেলার খবর

সাংবাদিক বালু হত্যাকাণ্ডের বিচার নিয়ে অসুন্তুষ্ট পরিবার

বালু হত্যাকাণ্ড
বালু হত্যাকাণ্ড

খুলনার বরেণ্য সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যাকাণ্ডের ১১তম বার্ষিকী আজ- শনিবার।

বিগত ২০০৪ সালের এ দিনে বোমা মেরে তাকে হত্যা করে দুর্বৃত্তরা—এরইমধ্যে বালু হত্যা মামলার বিচার কাজ শেষ হয়েছে।

রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে জোরালো সাক্ষ্য প্রমাণ হাজির করতে ব্যর্থ হওয়ায় বেকসুর খালাস পেয়ে যায় সব আসামি—এ অভিযোগ সহকর্মী ও স্বজনদের।

তবে, অধিকতর তদন্তের অপেক্ষায় ঝুলে আছে একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি।

গত ২০০৪ সালের ২৭ জুন একুশে পদকপ্রাপ্ত খুলনার বরেণ্য সাংবাদিক হুমায়ুন কবির বালুকে নিজ পত্রিকা আফিসের সামনে বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পরদিন পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে। ১০জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়া হয়।

বিচার শুরুর একপর্যায়ে হত্যা মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। তদন্ত শেষে আরো একজনকে আসামি করে সম্পূরক চার্জশিট জমা দেয়া হয়। ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি সব আসামিকে খালাস দিয়ে হত্যা মামলার রায় ঘোষণা করে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

পরে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত।

এদিকে, মামলার তদন্তকাজ যথাযথভাবে হয়নি অভিযোগ এনে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য আন্দোলনে নেমেছেন সাংবাদিকরা বলে জানান খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটের আহবায়ক গৌরাঙ্গ নদী

চাঞ্চল্যকর এ হত্যা মামলার সব আসামি খালাস পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার পরিজনরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ