জেলার খবর

কিশোরগঞ্জে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

পরিবহন ধর্মঘট
পরিবহন ধর্মঘট

কিশোরগঞ্জে তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার প্রতিবাদে রোববার দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রেখেছে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের একাংশ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল থেকে কিশোরগঞ্জ থেকে জেলা ও আন্তঃজেলা সকল রুটে বাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটেরও যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তবে অনেকেই সিএনজি অটোরিকশায় দ্বিগুণ ভাড়া দিয়ে নির্ধারিত গন্তব্যে যাচ্ছেন।

এ পরিবহন ধর্মঘট ডাকা জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পৌর মেয়রসহ সংশ্লিষ্টরা গত ২৮ শে মে পরামর্শ করে যৌথভাবে সিদ্ধান্ত জানিয়ে ছিলেন যে নির্বাচনী তফসিল ঘোষণা করে ২৭ শে জুন নির্বাচনের আয়োজন করা হবে। কিন্তু পরিবহন মালিক পক্ষের যোগসাজসে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ মিয়া গত ৩০ শে মে রাতের আঁধারে একতরফাভাবে শ্রমিক ইউনিয়নের চলমান কমিটি ভেঙে দেয়।

নির্বাচনী তফসিল ঘোষণা না দেয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

এদিকে, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের আজ নির্বাচন হওয়ার কথা থাকলেও সংগঠনটির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তা হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ