কুমিল্লা দাউদকান্দির পেন্নাই এলাকায় রোববার কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ২ সহোদর মারা গেছেন।
নিহতরা হলেন: দাউদকান্দির পুশিয়ারা গ্রামের আবদুল মান্নানের দুই ছেলে আবুল কালাম ও আবদুল করিম।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ভোর ৬ টায়র দিকে মহাসড়কের পেন্নাইয়ে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকসাটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলে অটোরিকসার যাত্রী দাউদকান্দির পুশিয়ারা গ্রামের আবদুল মান্নানের দুই ছেলে আবুল কালাম ও আবদুল করিম মারা যান। আহত হন চালকসহ আরো ৩ যাত্রী।
আহতদেরকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: