জেলার খবর

পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে আম উৎপাদনে লাভবান চাষীরা

আম চাষ
আম চাষ

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে আম চাষ করে লাভবান হচ্ছেন চাষীরা। প্রতিদিন বিপুল পরিমান আম কিনে নিচ্ছেন পাইকাররা। আম চাষ করে জেলার অনেকই এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পঞ্চগড় জেলায় এ বছর জেলায় প্রায় ৯০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এখানে ছোট বড় দুই শতাধিক আমের বাগান রয়েছে। এসব বাগানে আম্রপালী, আশ্বিনা, ফজলী, ল্যাংড়া, হিমসাগর, সূর্যাপুরী, কাঁচাখাই, হাড়িভাঙ্গাসহ নানা জাতের আম পাওয়া যায়। অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে আমের ফলন হয়েছে ভাল ।

রসালো ও সুস্বাদু এসব আমের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জায়গায়। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব বাগানের আম এখন সরবরাহ করা হয় সারাদেশে।

বিভিন্ন প্রজাতির আম চাষাবাদ করার কারণে মৌসুম ফুরিয়ে গেলেও এখানে আম পাওয়া যায়। এ কারণে জেলার অনেক কৃষকই এখন আম চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

গবেষণাগার স্থাপন করা হলে এবং চাষীদের আম চাষের আধুনিক কলাকৌশল শেখাতে পারলে এ আম পঞ্চগড়ের অন্যতম অর্থকরী ফসল হতে পারে বলে মনে করেন এলাকাবাসী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ