জেলার খবর

লালমনিরহাটে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি খুন

লালমনিরহাট
লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ফখরুল ইসলাম বুলেটকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মহেন্দ্রনগর বাজারের খান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা সেলফোনের মাধ্যমে বুলেটকে মহেন্দ্রনগর বাজার এলাকায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক দিপংকর রায় জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের ২০-২২টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বুলেটের ভাই লোটাসের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ভাইকে হত্যা করেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে, তবে ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

ফখরুল সদর উপজেলার এয়ারপোর্ট মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়ার স্কুল শিক্ষক এনামুল হকের ছেলে। তিনি সদর উপজেলার যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ