জেলার খবর

যশোর সীমান্তে দিয়ে বন্ধ হয়ে আসছে ভারতের গরু আসা

ভারতীয় গরু
ভারতীয় গরু

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনার পর যশোরের সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আসা প্রায় বন্ধ হয়ে গেছে। সীমান্ত দিয়ে আগে প্রতিদিন হাজার হাজার গরু এলেও বর্তমানে ১০টি গরুও আসছে না। গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় খাঁ খাঁ করছে বেনাপোলের পুটখালী সীমান্তে গড়ে ওঠা খাটালগুলো।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মাত্র চার মাস আগেও যশোরের বেনাপোলের পুটখালী করিডোর দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার গরু ভারত থেকে এদেশে আসতো। তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ গরু পাচার বন্ধে বিএসএফকে নির্দেশ দিলে সেদেশ থেকে গরু আসা বন্ধ হয়ে যায়।

কড়া অবস্থানের পাশাপাশি গরু পাচার বন্ধ করতে সীমান্ত নদী ইছামতিতে স্পিড বোট দিয়ে পাহাড়া দিচ্ছে বিএসএফ।

যশোর কাস্টমসের সহকারি কমিশনার সেলিম শেখ বলেন, গত বছরের ডিসেম্বর মাসে গরু আমদানিতে এ করিডোর থেকে প্রায় চার কোটি টাকা আয় হলেও, চলতি বছরের মে মাসে এ আয় ছিল ৪ লাখ টাকারও কম।

ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় খালি পড়ে আছে পুটখালি করিডোরের খাটালগুলো। বেকার হয়ে পড়েছে গরু ব্যবসার সঙ্গে জড়িত হাজারো মানুষ। এর প্রভাব পড়েছে দেশের রাজস্ব খাতেও।

এদিকে, পুটখালী সীমান্ত ছাড়াও যশোরে আরো ৩টি করিডোর দিয়ে আগে ভারত থেকে হাজার হাজার গরু আসতো। এখন তা বন্ধ রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ