জেলার খবর

বিষাক্ত লিচু খেয়ে দিনাজপুরে ১১ শিশুর মৃত্যু

 দিনাজপুর
দিনাজপুর

বিষাক্ত লিচু খেয়ে দিনাজপুরে ১১ শিশুর মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে এসব পরিবারের সদস্যরা। রোগ নির্ণয়ের ৩ সপ্তাহ আগেই এ শিশুদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর।

মে থেকে ১৮ জুন পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১২ জন শিশু ভর্তি হয়। এসব শিশুদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে ভর্তির ৪৮ ঘণ্টার মাথায়। মৃত শিশুদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। যাদের বসবাস লিচু বাগানের পাশে। কোনো কোনো পরিবার অভিযোগ করেন, লিচু বাগানে প্রতিবছর মাত্রাতিরিক্ত কীটনাশক দেয়া হয় আর সে সব বাগানের লিচু কুড়িয়ে খাওয়ার কারণেই এসব শিশুর মত্যু হয়েছে।

এদিকে, কীটনাশক মিশ্রিত ফল খেয়ে শিশুদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর এ তথ্য নিশ্চিত করেছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মারুফ আহমেদ।

তিনি বলেন, অতিরিক্ত কীটনাশক মেশানোর ফলেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ