টাঙ্গাইল শহর বাইপাসের বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ জন। শুক্রবার শিবপুর-কস্টাপাড়ায় এ ঘটনা ঘটে।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টাঙ্গাইল শহর থেকে প্রান্তিক পরিবহণের একটি যাত্রীবিহীন বাস যাওয়ার সময় ইজিবাইককে চাপা দিলে সেটি দুমড়ে-মুচরে যায়। ঘটনাস্থলেই ৪ যাত্রী মারা যান।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: