জেলার খবর

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের নারীরা

কিশোরগঞ্জের নারীরা
কিশোরগঞ্জের নারীরা

ঈদকে সামনে রেখে শাড়ি ও থ্রি-পিসে জড়ি ও চুমকির কাজ করে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের গ্রামাঞ্চলের নারী কারিগররা। তবে কাজের মজুরি না বাড়ায় বাড়তি পরিশ্রম করতে হচ্ছে তাদের। এদিকে, দরিদ্র এ নারীদের অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদানে আগ্রহী স্থানীয় প্রশাসন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কিশোরগঞ্জের যশোদল ইউনিয়নের ধলিয়ারচর, নধার, মাঝপাড়া ও জিনারাই গ্রামের দরিদ্র পরিবারগুলোতে এক সময় অভাবের কারণে পারিবারিক কলহ লেগেই থাকত। তবে পরবর্তীতে বাড়তি আয়ের জন্য এসব পরিবারের নারীরা নিজেদের সম্পৃক্ত করেন পোষাকে কারু কাজে।

ঈদে পোষাকের চাহিদাকে সামনে রেখে এ নারীরা এখন ব্যস্ত পোষাকে জরি ও চুমকির কাজে। প্রতিটি কাজের জন্য তার পান ২শ থেকে ৩শ টাকা। এ আয়ে পরিবারগুলোতে স্বচ্ছলতা ফিরে এলেও দীর্ঘ দিন ধরে কাজের মজুরি না বাড়ায় হতাশ এ পেশায় জড়িত নারীরা।

এদিকে, স্থানীয় এ দরিদ্র পরিবারগুলোর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসের কথা জানালেন কিশোরগঞ্জ যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হুদা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ