জেলার খবর

মৌলভীবাজারে আনারসের বাম্পার ফলন

আনারসের বাম্পার ফলন
আনারসের বাম্পার ফলন

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে মৌলভীবাজারে আনারসের বাম্পার ফলন হয়েছে। হরমোন ও কীটনাশক ওষুধ ব্যবহার না করেই আধুনিক পদ্ধতিতে এ আনারস উৎপাদন করা হয়েছে। তবে সংরক্ষণের সুযোগ নেই বলে একসঙ্গে তা বাজারজাত করতে হচ্ছে। এতে আনারসের ন্যায্য দাম পাচ্ছেন না চাষীরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মৌলভীবাজারের সবকটি উপজেলার ছোট-বড় টিলাগুলোতে অনেক দিন ধরেই বানিজ্যিকভাবে আনারসের চাষ করা হচ্ছে।

আর একাজে, ইথ্রিল হরমোন ও মাত্রাতিরিক্ত কীটনাশক কার্বোরাইড ব্যবহৃত হয়ে আসছে। তবে চলতি মৌসুমে অধিকাংশ চাষীই, আধুনিক পদ্ধতির সাহায্য নিয়ে শুধু গোবর আর জৈব সার ব্যবহার করেই আনারস চাষ করেছেন। উৎপাদনও হয়েছে ভালো।

তবে আনারস সংরক্ষনের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন চাষীরা। বাধ্য হয়ে, উৎপাদিত আনারস একসঙ্গে বাজারে তুলতে হচ্ছে তাদের। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

আনারস সংরক্ষণ করতে হিমাগার স্থাপনের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো: আবুল কালাম আজাদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ