নড়াইলের লোহাগড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীররাতে লোহাগড়ার জয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান দেশ টিভিকে জানিয়েছেন, লোহাগড়ার কোটাকোল ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগ মামলায় আহাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে কোটাকোল ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: