জেলার খবর

নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

নড়াইল
নড়াইল

নড়াইলের লোহাগড়ায় আসাদ মোল্লা (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফার রহমান দেশটিভিকে জানিয়েছেন, লোহগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান এবং প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান আরজুর সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ঘটনার জের ধরে শারুলিয়া গ্রামের আসাদ বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর যখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ