নওগাঁ সদর উপজেলায় একটি সেপটিক ট্যাংকে নেমে একই পরিবারের ২ জনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ৪ জন হলেন: দিলবর রহমান (৪০), রতন (৩০), বাবু (২৮) ও ইমতিয়াজ (২২)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে গোয়ালী গ্রামে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষক্রিয়ায় একই পরিবারের দুইজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
সদর মডেল থানার ইন্সপেক্টর সামসুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: