বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহলে দ্বিতীয় দিনের মত জনগণনা চলছে। মঙ্গলবার সকাল থেকে ভারত- বাংলাদেশ যৌথ প্রতিনিধিদের উপস্থিতিতে সরকারিভাবে গণনা কার্যক্রম শুরু হয়। এ গণনা কাজ চলবে ১৬ জুলাই পর্যন্ত।
দু'দেশের যৌথ গণনাকারী দল ছিটমহলে জনসংখ্যা গণনার পাশাপাশি সেখানকার বাসিন্দারা কোন দেশে থাকতে চান তা জেনে নিয়ে দেশ বদলের তালিকা তৈরি করছেন। এতে প্রত্যেকের জমির পরিমাণসহ কতজন এসব ছিটমহল থেকে ভারতে যেতে চান তা জানা যাবে।
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি ছিটমহলে ৮৫ জন গণনাকারী ও ২০ জন সুপারভাইজার এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ৫১টি ছিটমহলে ৩৯ জন গণনাকারী জনগণনার কাজ করছেন।
আগামী ২০ জুলাই জনগণনার চুড়ান্ত তালিকা দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: