টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দুইটি ট্রাকের সংঘর্ষে ২ জন মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, সকালে করাতিপাড়ায় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী রড বোঝাই একটি ট্রাককে পেছন দিক থেকে সিমেন্টবাহী অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিমেন্টবাহী ট্রাকের চালক ও হেলপার মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা পাওয়া যায়নি।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: