বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহলে তৃতীয় দিনের মতো যৌথ সমীক্ষা চলছে।
দুই দেশের যৌথ প্রতিনিধিদের উপস্থিতিতে বুধবার সকালে সরকারিভাবে জনগণনা কার্যক্রম শুরু হয়ে চলবে ১৬ জুলাই পর্যন্ত।
দুই দেশের যৌথ গণনাকারী দল ছিটমহলে জনগণনার পাশাপাশি সেখানকার বাসিন্দারা কোন দেশে থাকতে চান সেব্যাপারে তাদের মতামত নিয়ে দেশ বদলের তালিকা তৈরি করছেন। এতে প্রত্যেকের জমির পরিমাণসহ কতজন এসব ছিটমহল থেকে ভারতে যেতে চান তা জানা যাবে।
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি ছিটমহলে ৮৫ জন গণনাকারী ও ২০ জন সুপারভাইজার এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ৫১টি ছিটমহলে ৩৯ জন গণনাকারী জনগণনার কাজ করছেন।
আগামী ২০ জুলাই এ ব্যাপারে চূড়ান্ত তালিকা দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: