লালমনিরহাটের আদিতমারীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
তার নাম আবু সায়েম জাম্বু (৩৫)। উপজেলার তালুকদুলালী গ্রামের সোহরাব আলীর ছেলে।
আদিতমারী থানার এসআই মো. আতিক দেশ টিভিকে বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার লোহাকুঁচি সীমান্ত সংলগ্ন ১১৯/৭ নম্বর খুঁটির কাছে গুলির ঘটনা।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাতে কয়েকজনের সঙ্গে গরু আনতে সীমান্তের ওপারে গিয়েছিলেন সায়েম। ভোরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি আহত হন। সঙ্গীরা সায়েমকে বাড়িতে নেয়ার পর তার মৃত্যু হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: