বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহলে চতুর্থ দিনের মতো চলছে যৌথ সমীক্ষা। দুই দেশের যৌথ প্রতিনিধিদের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে সরকারিভাবে জনগণনা কার্যক্রম শুরু হয়ে চলবে ১৬ জুলাই পর্যন্ত।
দুই দেশের যৌথ গণনাকারী দল ছিটমহলে জনগণনার পাশাপাশি সেখানকার বাসিন্দারা কোন দেশে থাকতে চান সে ব্যাপারে তাদের মতামত নিয়ে দেশ বদলের তালিকা তৈরি করছেন।
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি ছিটমহলে ৮৫ জন গণনাকারী ও ২০ জন সুপারভাইজার এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ৫১টি ছিটমহলে ৩৯ জন গণনাকারী জনগণনার কাজ করছেন।
আগামী ২০ জুলাই এ ব্যাপারে চূড়ান্ত তালিকা দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: