জেলার খবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

গাজীপুরের হোতাপাড়া ও সফিপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৪ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে হোতাপাড়া বিমান বাহিনীর প্রকল্প এলাকার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এসময় ঢাকাগামী অন্য একটি ট্রাক পেছন দিক থেকে এতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় পেছনের ট্রাকের চালক ও হেলপার।

এদিকে, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে টাঙ্গাইলগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে এক লেগুনাযাত্রীর মৃত্যু হয়।

আহত হয় এর অপর চার যাত্রী। তাদের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ