কর্তব্যে অবহেলার কারণের নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত রাস্তা পরিদর্শনে গিয়ে মহাসড়ক মেরামতের কাজে দুর্নীতির অভিযোগ এনে মন্ত্রী তাকে প্রত্যাহার করেন।
সেই সঙ্গে মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময় মন্ত্রী মহাসড়কে নিম্নমানের কাজের জন্য সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তিরষ্কার করেন।
এছাড়া ঈদে যানজট কমাতে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে গার্মেন্টসগুলো ছুটি দিতে বিজেএমইএ ও বিকেএমইএ-সহ সব প্রতিষ্ঠানকে অনুরোধ করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: