জেলার খবর

টানা বৃষ্টিতে ঝুঁকিতে খাগড়াছড়ির অনেক মানুষ

খাগড়াছড়ি
খাগড়াছড়ি

গত কয়েকদিনের ভারি বর্ষণ আর প্রবল বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ির পাহাড়ি এলাকাগুলো এখন ঝুঁকিতে। এরমধ্যে মোল্লাপাড়া, সবুজবাগ, শালবল, ধর্মঘর, মোহাম্মদপুর এলাকা রয়েছে বেশী ঝুকিতে। এছাড়াও, ডিসি বাংলো পাহাড়, সবুজবাগ, ধর্মঘরসহ বিবিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। এতে, জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। তবুও, উপায় না থাকায় ঝুঁকি নিয়েই বসবাস করছেন তারা।

অথচ, ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। এ নিয়ে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের রয়েছে পরস্পর বিরোধী অবস্থান।

প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান পৌর মেয়র মো: রফিকুল আলম। তবে, জেলা প্রশাসনের সমন্বয়হীনতার কারণে ঝুঁকিতে বসবাসকারীদের সরানো সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

আর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদে সরিয়ে নিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

খাগড়াছড়ি প্রতিনিয়ত পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে নির্মাণ করা হচ্ছে বাড়িঘর। ফলে, খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। তবে, পাহাড় কাটা বন্ধ ও পাহাড়ের ঢালে বসতি স্থাপন দ্রুত বন্ধের উদ্যোগ না নিলে যে কোন সময় প্রানহানির আশঙ্কা স্থানীয়দের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ