পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় যশোরের বাঘারপাড়া উপজেলাকে এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসে উপলক্ষে বিভাগের শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হচ্ছে।
মাঠপর্যায়ের কর্মীদের নিরলস প্রচেষ্টা আর সঠিক মনিটরিংর কারণেই এ অর্জন সম্ভব হয়েছে দেশ টিভিকে জানান সংশ্লিষ্টরা।
পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের নিরলস প্রচেষ্টায় চলতি বছরে খুলনা বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে যশোরের বাঘারপাড়া উপজেলা। মা ও শিশু স্বাস্থ্য সেবায় গর্ভকালীন পরিচর্যা, প্রসব, প্রসবোত্তর পরিচর্যা, শিশু পরিচর্যা ছাড়াও প্রজনন স্বাস্থ্য সেবায় এমআর, আরটিআই, পরিবারর পরিকল্পনা সেবা, পুরুষ ও নারীদের স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি পরিসেবায় এ উপজেলা শ্রেষ্ঠ হয়েছে। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে এ বছর জনসংখ্যা দিবসে তারা পাচ্ছেন জাতীয়ভাবে বিভাগের শ্রেষ্ঠ পুরষ্কার।
বছর জুড়ে গর্ভবতী মা ও দম্পতিদের স্বাস্থ্যসেবা দেয়ার কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মীরা।
উপজেলা থেকে কর্মীদের নিয়মিত মনিটরিং করাতেই এ সাফল্য অর্জিত হয়েছে বলে জানান বাঘারপাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হেসেন।