সাতক্ষীরার কুশখালী সীমান্তে বাংলাদেশি গরু রাখালকে গুলি হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
তার নাম মুকুল হোসেন (৩৫)। সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মহাতাব উদ্দিনের ছেলে।
গ্রামবাসীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানান, শনিবার মধ্যরাত ৩টার দিকে মুকুলসহ কয়েকজন রাখাল গরু নিয়ে দেশে আসার সময় ভারতের দুবলি এলাকায় বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি করে। ঘটনাস্থলেই মুকুল হোসেন নিহত হন। পরে তার সহকর্মীরা মরদেহ নিয়ে দেশে ফেরেন।
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোজাম্মেল হক জানান, আমরা ঘটনা শুনেছে— বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: