জেলার খবর

আ’লীগের মধ্যে কোনো বিভেদ, কোন্দল- দ্বন্দ্ব নেই: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সাংগঠনিকপর্যায়ে কিছু সমস্যা থাকতে পারে—যেহেতু দলটি বড় তার পরিবারটিও বড় তবে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ বলে জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি শনিবার গাজীপুরে চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মসিংহ মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আওয়ামী লীগের ভেতরে কোনো প্রকার বিভেদ, কোন্দল ও দ্বন্দ্ব নেই বলে জানান তিনি।

কাদের আরো বলেন , বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ— আমাদের সরকারও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ— এখানে কোনো প্রকার বিভেদ, কোন্দল, দ্বন্দ্ব কেউ লক্ষ্য করেনি।

মন্ত্রী আরো বলেন, আসন্ন ঈদে যাত্রী সেবার লক্ষ্যে বিআরটিসির অতিরিক্ত ৫০৬টি বাসের মাধ্যমে বিশেষ বাস সার্ভিস চালু করা হবে।

এছাড়া আপদকালীন হিসেবে আরো ৫০টি বাস মজুদ রাখা হবে— কোনো অবস্থাতেই জনগণকে ঈদে বাড়ি যাওয়া ও ফিরে আসার পথে কোনো দুর্ভোগ পোহাতে দেয়া হবে না এ পণ নিয়ে ঈদ উপলক্ষে সড়ক বিভাগের সকল কর্মকর্তা রাস্তায় থাকবে। রাস্তায় চাঁদাবাজি নিরসনে আমরা কঠোর অবস্থানে রয়েছি—এজন্য র্যা ব পুলিশ কাজ করছে বলে জানান মন্ত্রী।

এসময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ