জেলার খবর

আদালতে নেয়া হবে ময়মনসিংহের ঘটনায় আটককৃতদের

যাকাতের কাপড় নিয়ে ফেরা হলো না তাদের

ময়মনসিংহ
ময়মনসিংহ

ময়মনসিংহে যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আটককৃতদের আজ–শনিবার আদালতে হাজির করা হবে। ওই ঘটনায় কারখানার মালিক শামীম তালুকদারসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ২৭ জনের মৃত্যুর ঘটনায় আটক ৮ জনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।ৱ

নিহতদের মধ্যে একই পরিবারের রয়েছে ৩ জন—এ ঘটনায় পুরো এলাকায় এখন শোকের ছায়া বিরাজ করছে।

গতকালের ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনা তদন্তে অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ জেলা ও পুলিশ প্রশাসনেরও একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদের আগামী ৫ ও ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গতকাল পুলিশ সুপার মঈনুল হক বলেন, শহরের কাচারীঘাট এলাকায় নুরানী জর্দা ফ্যাক্টরির মালিক শামীম মিয়ার বাসার সামনে যাকাতের কাপড় নিতে ভিড় জমান দরিদ্র মানুষেরা। কাপড় দেয়া শুরু হলে তাড়াহুড়ো করে নিতে গিয়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

তিনি বলেন, সুশৃঙ্খল লাইনের ব্যবস্থা না করায় এমন ঘটনা ঘটেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ