জেলার খবর

ভারতীয় পোশাকের চোরাচালান বেড়েছে বেনাপোল সীমান্ত

পোশাকের চোরাচালান
পোশাকের চোরাচালান

ঈদকে সামনে রেখে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় পোশাকের চোরাচালান বেড়ে গেছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা।

লাগেজপার্টি হিসাবে পরিচিত এসব পাচারকারীরা বৈধ-অবৈধ উভয় পথেই আনছে ভারতীয় তৈরি পোশাকসহ নানা সামগ্রী। কাস্টমসের চোখ ফাকি দিয়েই অবৈধ এসব মালামাল পৌঁছে যাচ্ছে গন্তব্যে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশিয় বুটিক হাউজসহ বৈধ ব্যবসায়ীরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঈদ উপলক্ষে রমজানের শুরু থেকেই নানা কৌশলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বৈধ-অবৈধ উভয় পথে বিভিন্ন ধরনের ভারতীয় পন্য ও তৈরি পোশাক নিয়ে আসা হচ্ছে। লাগেজপার্টি হিসাবে পরিচিত যাত্রিবেশি এসব চোরাকারবারি প্রশাসনের সামনে দিয়েই নিয়ে আসছে লাখ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক।

চোরাই পথে অবৈধভাবে আনা এসব পণ্য কম দামে বিক্রি করে লাভবান হচ্ছেন চোরাকারবারিরা। এতে শুল্ক দিয়ে বৈধভাবে আনা পণ্য নায্য দামে বিক্রি করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা।

বেনাপোল কাস্টমস চেকপোস্টে অবৈধভাবে আনা মালামাল আটক ও রাজস্ব আদায়ের ব্যাপারে শিথিলতা আছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

ঈদকে সামনে রেখে অবৈধপথে ভারতীয় এসব পণ্য আমদানী বেড়ে গেছে বলে স্বীকার করেছেন যশোর অধিনায়ক ২৬ বিজিবি লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন।

তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে অবৈধভাবে মালামাল আনার ব্যপারে কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছেন বলে জানান কাস্টমস কর্মকর্তারা যশোর কমিশনার বেনাপোল কাস্টমস এ এফ এম আব্দুল্লাহ খান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ