জেলার খবর

বরিশালে গণপিটুনিতে নিহত ৩ ডাকাত

বরিশাল
বরিশাল

বরিশালে হিজলা উপজেলার বড়জালিয়া ই্উনিয়নের বাহেরচর গ্রামে গ্রামবাসীদের গণপিটুনিতে ৩ ডাকাত নিহত হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হল: গোবিন্দপুর গ্রামের হারুন বেপারী (২৩) ,মিরাজ মোল্লা (২২) ও হানিফ সরদার (২৫)।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত আড়াইটায় ১৪/১৫ জন সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী তাদের ধাওয়া করে ৩ জনকে আটক করে। পরে মেঘনা নদীর পাড়ে বাহেরচর গ্রামে গ্রামবাসীরা ডাকাতদের পিটিয়ে হত্যা করে। এসময় ডাকাতদের সঙ্গে থাকা ৫টি ধারালো দা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে নিহতের নামে কমপক্ষে ৫ টি ডাকাতি মামলা রয়েছে।

এদিকে, গণপিটুনিতে নিহতের ঘটনায় হিজলা থানার এসআই বজলুর রশীদ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

উল্লেখ্য, গত ১৭ মে এলাকাবাসী এ ডাকাত দলের সরদার ইউসুফ সরদারকে পিটিয়ে মেরে ফেলে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ