মাদারীপুরের শিবচরে কলাবাগান থেকে কালাম মাদবর নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে এক ভ্যান চালককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে জেলার শিবচর উপজেলার উমেদপুরের একটি কলাবাগান থেকে গোঙ্গানীর শব্দ পেয়ে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় হাত পা বাধা অবস্থায় ভ্যানচালক রহিম বেপারিকে (৫০) উদ্ধার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিত্বে ওই কলাবাগান থেকে কালাম মাদবর কালা (৪৮) নামের এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। কালাম মাদবরের হাত পা বাধা ছাড়াও গলায় ফাঁস দেয়া ছিল।
পুলিশ ও নিহতের পরিবারের স্বজনদের অভিযোগ গতকাল রাত আনুমানিক ১২ টার দিক বাড়ি ফেরার পথে রহিমের ভ্যান ছিনতাইয়ে বাধা দেয়াকে কেন্দ্র করে ডাকাত দলকে চিনে ফেলায় কালাম মাদবরকে হত্যা করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
স্বজনদের ধারণা ডাকাতদলকে চিনে ফেলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।