জেলার খবর

ঝালকাঠিতে স্বেচ্ছসেবক লীগ নেতা খুন

ঝালকাঠি
ঝালকাঠি

ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের ৩ দিন পর আওরাবুনিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ সিকদারের (৩৫) ছিন্ন মস্তক উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে মস্তকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

উপজেলার পশ্চিম ছিটকি গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা হারুন আর রশীদ সিকদারের ছেলে ও আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন মাসুদ সিকদার।

নিহতের স্ত্রী জুলিয়া বেগমের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রতিদিনের মত শুক্রবার বিকেলে স্থানীয় সাতানি বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে যায় তারপর আর বাড়ি ফেরেননি। ওই বাজারে তার ক্যাবল ব্যবসা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে হত্যা করা হতে পারে বলে তিনি ধারনা করছেন। এ ব্যাপারে নিহতের ছোট ভাই মামুন কাঠালিয়া থানায় রোববার একটি সাধারণ ডায়রি করেন।

কাঠালিয়া থানার ওসি মো. জাকির হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষখালী নদীর রঘুয়ার চর এলাকায় মাসুদের ছিন্ন মস্তক দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খরব দেয়। তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মস্তকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

খণ্ডিত মৃতদেহটি উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।--এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ