সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়ায় মঙ্গলবার বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক নারী।
নিহতদের মধ্যে বকুল (২২) নামে অটোরিক্সার চালকের পরিচয় পাওয়া গেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আজ সকাল ৯টার দিকে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় শাহজাদপুর থেকে রাজশাহী গামী নবীন বরণ পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রিবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৫ যাত্রীর মৃত্যু হয়। আহত হন অটোরিক্সার এক নারী যাত্রী।
আহত যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়ায় পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: