জেলার খবর

৯ম দিনে চলছে বাংলাদেশ-ভারত ছিটমহল জনগণনা

ছিটমহল জনগণনা
ছিটমহল জনগণনা

নবম দিনের মতো জনগণনা চলছে বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহলে। ভারত- বাংলাদেশ যৌথ প্রতিনিধিদের উপস্থিতিতে সকাল থেকে সরকারিভাবে গণনা কার্যক্রম শুরু হয়। এ গণনা কাজ চলবে ১৬ জুলাই পর্যন্ত।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুই দেশের যৌথ গণনাকারী দল ছিটমহলে জনসংখ্যা গণনার পাশাপাশি সেখানকার বাসিন্দারা কোনো দেশে থাকতে চান তা জেনে নিয়ে দেশ বদলের তালিকা তৈরি করছেন। এতে প্রত্যেকের জমির পরিমাণসহ কতজন এসব ছিটমহল থেকে ভারতে যেতে চান বা বাংলাদেশে থাকতে চান তা জানা যাবে।

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি ছিটমহলে ৮৫ জন গণনাকারী ও ২০ জন সুপারভাইজার এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ৫১টি ছিটমহলে ৩৯ জন গণনাকারী জনগণনার কাজ করছেন।

আগামী ২০ জুলাই জনগণনার চুড়ান্ত তালিকা দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ