জেলার খবর

শিমুলিয়া ঘাট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

তীব্র যানজট
তীব্র যানজট

মুন্সীগঞ্জের লোহজং উপজেলার শিমুলিয়া ঘাটে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়ে তীব্র যানজটের সৃষ্ট হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে ফেরী, লঞ্চ ও সীবোটে করে ঘরে ফেরার জন্য হুমড়ি খেয়ে পড়ছে ২১ জেলার যাত্রীরা। বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও অতিরিক্ত যাত্রি নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চ।

১৯টি ফেরি দিয়ে পদ্মা পারাপার হচ্ছে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যান। ফেরিঘাট এলাকায় কাওড়াকান্দিগামী প্রায় ৫ শতাধিক গাড়ি অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে লাইন।

এদিকে, অতিরিক্ত গাড়ির চাপে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মেঘনা সেতু থেকে গজারিয়ার বাউশিয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার ঘরমুখো মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ