ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দু’জন হলেন: সিএনজি চালক মাসুক মিয়া (৪০) ও যাত্রী শ্যাম লাল দাস (৪০)। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
বিশ্বরোড খাটিহাতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (সার্জেন্ট) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকা থেকে একটি অটোরিকশার ৫ জন যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৪ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ১ নারী মারা যান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: