জেলার খবর

ছিটমহলে যৌথ সমীক্ষার শেষ দিন আজ

ছিটমহলে যৌথ সমীক্ষা
ছিটমহলে যৌথ সমীক্ষা

বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহলে আজ (বৃহস্পতিবার) যৌথ সমীক্ষার শেষ দিন। দুই দেশের যৌথ প্রতিনিধিদের উপস্থিতিতে সকাল থেকে সরকারিভাবে শুরু হয় জনগণনা কার্যক্রম।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুই দেশের যৌথ গণনাকারী দল ছিটমহলে জনগণনার পাশাপাশি সেখানকার বাসিন্দারা কোনো দেশে থাকতে চান সে ব্যাপারে তাদের মতামত নিয়ে দেশ বদলের তালিকা তৈরি করছেন।

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি ছিটমহলে ৮৫ জন গণনাকারী ও ২০ জন সুপারভাইজার এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ৫১টি ছিটমহলে ৩৯ জন গণনাকারী জনগণনার কাজ করছেন।

আগামী ২০ জুলাই এ ব্যাপারে চূড়ান্ত তালিকা দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ৬ জুলাই ভারত ও বাংলাদেশের ছিটমহলগুলোতে একযোগে যৌথ গণনা শুরু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ