জেলার খবর

বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনায় দুর্ভোগে চুয়াডাঙ্গাবাসী

বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা
বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা

বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনার কারণে চুয়াডাঙ্গায় যখন-তখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। সামান্য ঝড়-বৃষ্টিতেই রাস্তার দুই পাশে বৈদ্যুতিক তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং দীর্ঘসময় ধরে আসছে না বিদ্যুৎ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় বিদ্যুৎ বিভাগের দায়িত্বে রয়েছে ওজোপাডিকো নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এর মধ্যে সদর উপজেলায় বর্তমানে ৫টি ফিডারে মোট ৪০ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এখান থেকে আলমডাঙ্গা উপজেলা ও মেহেরপুর জেলায় বিদ্যুৎ বিতরণ করা হয়। তবে সড়কের ওপর ঘন গাছ থাকায় সামান্য বাতাস বা ঝড়-বৃষ্টি এলেই গাছের ডাল ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এতে বিপাকে রয়েছেন এলাকাবাসী। বিশেষ করে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন চুয়াডাঙ্গা বিডিআর ফিডারের গ্রাহকরা।

দীর্ঘদিন ধরে রাস্তার পাশের গাছের ডাল না কাটায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ গ্রাহকদের।

তবে অভিযোগ অস্বীকার করে চুয়াডাঙ্গা ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সুবক্ত গীন বলেন, নিয়মিত গাছের ডাল কাটছেন এবং নিরাপদ দূরত্বেই বৈদ্যুতিক তার রাখা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ