জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নারায়ণপুর এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন মারা গেছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজউদ্দিন বলেন, আখাউড়া পৌরসভার নারায়ণপুর এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনা স্থলেই নারী ও শিশুসহ ৩ জন মারা যান। এ ঘটনায় অটোরিকশার আরো দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। অটোরিকশায় ৫ যাত্রী ছিল বলে জানা গেছে।

আখাউড়া ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ