জেলার খবর

ছিটমহলের যৌথ জনগননা শেষ

ছিটমহল
ছিটমহল

বাংলাদেশ-ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলের অল্পসংখ্যক বাসিন্দাই ঠিকানা পরিবর্তনের আবেদন করেছেন। যৌথ সমীক্ষার ১১ দিনে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ছিটমহলের প্রায় ১ হাজার ৩০০ জন বাসিন্দা ভারতের নাগরিকত্বের পক্ষে আবেদন করেছেন।

এদিকে, ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিট মহলের কোনো বাসিন্দাই ঠিকানা পরিবর্তনের আবেদন করেননি।

বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে দুই দেশের ছিটমহলের যৌথ জনগননা শেষ হয়েছে। আগামী ৩১ জুলাই মধ্যরাত থেকে এসব ছিটমহল আনুষ্ঠানিকভাবে বিনিময় সম্পন্ন হবে।

বাংলাদেশ-ভারত যৌথ জনগণনায় ২০১১ সালের ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলে মোট ১৪ হাজার ২১১ জন এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলে ৩৭ হাজার ৩৬৭ জন বাসিন্দা চিহ্নিত করা হয়।

যৌথ সমীক্ষার শেষ দিনেও ছিটবাসীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সমীক্ষা দলের কাছে নাগরিকত্ব নির্ধারণে মতামত দিয়েছেন।

আগামী ২০ জুলাই দুইদেশের জেলার প্রশাসনিক কর্মকর্তার কাছে সমীক্ষা রিপোর্ট জমা দেয়া হবে। ২১ জুলাই দু'দেশের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করা হবে চুড়ান্ত তালিকা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ