নড়াইলে পারিবারিক কলহের জের ধরে আজিরোন নেছা নামে এক মহিলাকে গলা কেটে হত্যা করেছে স্বামী। শুক্রবার ভোরে সদর উপজেলা সড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী বিল্লাল শেখ এ ঘটনার পর পলাতক রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর উপজেলার সড়াতলা গ্রামের বিল্লাল শেখের স্ত্রী আজিরো নেছার নামে ১২ শতক জমি ছিল স্বামী বিল্লাল শেখ নিজের নামে লিখে দেয়ার জন্য চাপ দেয়। স্ত্রী জমি লিখে না দেয়া নিয়ে কলহ শুরু হয়। এ ঘটনার জের ধরে স্বামী তাকে গলা কেটে হত্যা করে।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: