কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুল আউয়াল ও জীবন নামের এই দুইজনের পরিচয় পাওয়া গেছে। তবে আউয়াল অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। জীবনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের এখনো পরিচয় পাওয়া যায়নি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৯টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জের চামটাঘাটগামী যাত্রীবাহী একটি বাস সদরের বিন্নাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেন। আহত অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: