জেলার খবর

শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হবে ১৮৮তম ঈদ জামাত

শোলাকিয়া মাঠ
শোলাকিয়া মাঠ

কিশোরগঞ্জের প্রায় আড়াইশো বছরের পুরোনো শোলাকিয়া মাঠে এবার অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতরের ১৮৮তম ঈদের জামাত। দেশের সবচেয়ে বড় ঈদের জামাতও হয় এ মাঠে।

জামাত শুরুর ১৫ মিনিট আগে তিনটি, ৫ মিনিট আগে দুইটি এবং ১ মিনিট আগে একটি শর্টগানের গুলি ছোড়ে জামাতের প্রস্তুতির সংকেত দেয়া হয়। মাঠে বালু ফেলা, দেয়ালে রং করাসহ শেষ হয়েছে সংস্কারের কাজ। গত বছরের মতো এবারো এ ময়দানে দেশ-বিদেশ থেকে আশা মুসুল্লিদের ঢল নামবে বলে মনে করছেন অনেকেই।

মুসুল্লিদের যাতায়াতের সুবিধার জন্য এবারও থাকছে শোলাকিয়া স্পেশাল ট্রেন সার্ভিস।

আর এ বছর জামাতে ইমামতি করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

এ ময়দানের ঈদের জামাত নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ময়দান ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকছে র্যা ব ও পুলিশ বলে জানিয়েছেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান।

জেলা প্রশাসক এস. এম. আলম বলেন, জনশ্রুতি রয়েছে, কোন এক ঈদের জামাতে এ মাঠে সোয়া লাখ মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করে। সেই থেকে এর নাম হয় ‘সোয়া লাখিয়া’। বর্তমানে যা শোলাকিয়া নামেই পরিচিত।

১৭৫০ সালে শোলাকিয়া ঈদগাহের জন্য ৭ একর জমি ওয়াকফ করেন ঈশাখাঁর বংশধর দেওয়ান মান্নান দাদ খান বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ