জেলার খবর

উদ্ধারকৃত মিয়ানমারের দুই সেনাসদস্য হস্তান্তর

বিজিবি-বিজিপি
বিজিবি-বিজিপি

বান্দরবানে জঙ্গল থেকে উদ্ধার হওয়া মিয়ানমারের অপহৃত ২ জন সেনাসদস্যকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকালে কক্সবাজারে পতাকা বৈঠকের পর বান্দরবানের নাইক্ষ্যংড়ি উপজেলার ঘুমদুম সীমান্ত দিয়ে ওই সেনা সদস্যদের বিজিপির কাছে তুলে দেয়া হয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মিয়ানমার কর্তৃপক্ষ সেনা সদস্যদের উদ্ধারের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কয়েকদিন আগে দুই সেনা সদস্যকে একটি জঙ্গি গোষ্ঠি অপহরণ করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে বলে জানায় মিয়ানমার।

পরে তাদের অনুরোধে গত ৫ জুলাই থেকে ১৪ জুলাই বিজিবি ও সেনাবাহিনীসহ যৌথবাহিনী বান্দরবানের বলিপাড়া ও আলী কদম এলাকায় বিশেষ অভিযান চালালে অপহৃতদের উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ