ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজংয়ে শুক্রবার বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার একজন যাত্রী মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে লৌহজং উপজেলার মেদেনিমন্ডল এলাকায় ঢাকাগামী একটি বাস সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহত হন ৪ জন। পরে গুরুতর অবস্থায় আহতদের শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত হন ৪০ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: