অন্যান্যদের মতো দেশের বিভিন্ন জেলায় কারাবন্দীরাও উৎযাপন করছেন ঈদ উৎসব। শনিবার নামাজ শেষে বন্দীদের মাঝে বিতরণ করা হয় নতুন পোশাক ও উন্নতমানের খাবার। আয়োজন করা হয় খেলাধুলা ও বিনোদন অনুষ্ঠানের।
ঈদ উপলক্ষে গাজীপুরের জেলা কারাগার ও কাশিমপুর কারাগারগুলোকে সাজানো হয় বর্ণিল সাজে। কারাগারের ভেতরেই ঈদের নামাজ আদায় করেন বন্দীরা।
এবার কাশিমপুর কারাগারে বিএনপিসহ অন্যান্য দলের শীর্ষ নেতারাও ঈদ পালন করছেন। ভিআইপি মর্যাদায় এসব কারাবন্দিদের জন্যও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
নামাজ শেষে বন্দীদের মাঝে বিতরণ করা হয় নতুন পোশাক ও উন্নতমানের খাবার। আয়োজন করা হয় খেলাধূলা ও বিনোদন অনুষ্ঠানের। এসব আয়োজনে খুশি কারাবন্দীরা।
ঈদে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের জন্য জেলগেটে বিশেষ ব্যবস্থা করে জেল কর্তৃপক্ষ। সকাল থেকে তারা পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
গাজীপুর জেল সুপার সুভাস কুমার ঘোষ বলেন, বন্দীদের ঈদ আনন্দ দিতেই এ আয়োজন। কারাগারে ১ হাজার ৭২ জন ও কাশিমপুর কারাগারে বিভিন্ন ইউনিটে বন্দী রয়েছে ৫ হাজার ৬'শ ৫৪ জন।