ঈদের দিন কুমিল্লা ও বগুড়ায় শনিবার সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সিলেট থেকে কুমিল্লাগামী একটি বাস সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দেবীপুরে পৌঁছালে পথচারী আজহারুল ইসলাম ও তার ছেলে নূর মোরশেদকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় তারা।
এদিকে, জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটুম্বপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাস চাপা পড়ে এক পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এছাড়া দুপুরে বগুড়ায় গোকূলনাথ এলাকায় একটি ট্রাক সামনে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মারা যান দুই মোটরসাইকেল আরোহী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: