সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে রোববার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৭ জন মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সৈয়দপুরগামী সাব্বির পরিবহণের একটি বাস ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের মুলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ২ বাস চালকসহ ১২ জন মারা যান। আহত হন ৩০ জনেরও বেশি।
পরে খবর পেয়ে সেতু বিভাগ, দম কল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতদের মধ্যে আরো ৩ জনের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বগুড়া হাসপাতালে মৃত্যু হয়।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
একইসঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।
এদিকে, রংপুরের গঙ্গাচড়ার গঞ্জীপুর এলাকায় বাসের ধাক্কায় একজন নসিমন যাত্রী মারা গেছেন।