জেলার খবর

চট্টগ্রামে বৃষ্টিতে ধস, শিশুসহ নিহত ৬

পাহাড় ধস
পাহাড় ধস
চট্টগ্রামের বায়েজীদ এলাকায় রোববার পাহাড় ধসে একই পরিবারের ৩ জন শিশু মারা গেছে। শিশু ৩ জন হচ্ছে: শুভ্র, সালমান ও মরিয়ম। দমকল বাহিনীর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত একটার দিকে ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর বায়েজীদ আমিন জুট মিল এলাকার ৫ নম্বর কোয়ার্টারের পাশের একটি পাহাড়ের মাটি ধসে পড়ে। এ সময় ৬ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে, লালখানবাজারে পোড়াকলোনীতেও ভারী বৃষ্টিপাতে দেয়াল ধসে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ