হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ জন মারা গেছেন। আহত হয়েছে অর্ধশতাধিক।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কয়েকদিন আগে তেঘরিয়া ও সিংহগ্রামের দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে গত কয়েকদিন ধরেই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সকালে দুই গ্রামের বাসিন্দারা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: